বর্তমান যুগে সুস্থ ও ফিট থাকতে সচেতন মানুষ রান্নার তেলের ব্যাপারে সবচেয়ে বেশি ভাবছেন। বাজারে হরেক রকমের তেল থাকলেও, পুষ্টিবিদদের নজর এখন খাঁটি কোল্ড-প্রেসড সূর্যমুখী তেল বা Sunflower oil দিকে। কিন্তু সাধারণ রিফাইন্ড তেলের চেয়ে কোল্ড-প্রেসড তেল কেন এত আলাদা এবং উপকারী? চলুন জেনে নেওয়া যাক।
কোল্ড-প্রেসড (Cold-Pressed) তেল কী?
সাধারণ রিফাইন্ড তেল উৎপাদনের সময় বীজ থেকে অতিরিক্ত তেল বের করার জন্য উচ্চ তাপমাত্রা (২০০° সেলসিয়াসের বেশি) এবং বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হয়। এতে তেলের নিজস্ব পুষ্টিগুণ, স্বাদ ও সুগন্ধ পুরোপুরি নষ্ট হয়ে যায়।
অন্যদিকে, কোল্ড-প্রেসড বা কোল্ড-প্রসেস পদ্ধতিতে কোনো প্রকার রাসায়নিক ছাড়া, সম্পূর্ণ যান্ত্রিক চাপে বীজ থেকে তেল নিষ্কাশন করা হয়। এই পদ্ধতিতে তাপমাত্রা একদম নিয়ন্ত্রণে রাখা হয়, যার ফলে তেলের প্রাকৃতিক ভিটামিন ও খনিজ উপাদান অক্ষুণ্ণ থাকে।
কেন বেছে নেবেন আমাদের “সবুজ পাতা” কোল্ড-প্রেসড সূর্যমুখী তেল?
আমাদের প্রতিষ্ঠান “সবুজ পাতা” (বরিশাল বিসিক) বাংলাদেশের মানুষের কাছে একদম খাঁটি ও পুষ্টিসমৃদ্ধ তেল পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।
আমাদের সূর্যমুখী তেল কেন বাজারের অন্য যেকোনো তেলের চেয়ে সেরা, তার মূল কারণগুলো নিচে দেওয়া হলো:
১. আধুনিক জার্মান প্রযুক্তি: আমরা তেল নিষ্কাশনের জন্য কোনো ঐতিহ্যবাহী কাঠের ঘানি ব্যবহার করি না। আমরা ব্যবহার করি সম্পূর্ণ ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল বডির আধুনিক জার্মান প্রযুক্তির কোল্ড-প্রেস মেশিন।
নিয়ন্ত্রিত তাপমাত্রা (৫০° সেলসিয়াস): তেল উৎপাদনের পুরো প্রক্রিয়াটিতে তাপমাত্রা কঠোরভাবে ৫০° সেলসিয়াসের কাছাকাছি রাখা হয়। ফলে সূর্যমুখীর বীজ থেকে তেল বের হওয়ার পরও এর ভেতরের ভিটামিন-ই এবং অ্যান্টি-অক্সিডেন্ট শতভাগ অক্ষুণ্ণ থাকে।
কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ নেই: আমাদের তেল সম্পূর্ণ ফিল্টারড, কিন্তু আন-রিফাইন্ড। এতে কোনো কৃত্রিম রং, গন্ধ বা রাসায়নিক উপাদান মেশানো হয় না।
কোল্ড-প্রেসড সূর্যমুখী তেলের স্বাস্থ্য উপকারিতা:
১. স্বাস্থের সুরক্ষায় অনন্য: সূর্যমুখী তেলে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।
২. ত্বক ও চুলের যত্ন: এতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন-ই শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: প্রাকৃতিকভাবে উৎপাদিত এই তেল ভিটামিন এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বুস্ট করতে সাহায্য করে।
৪. সহজে হজমযোগ্য: এই তেল খুবই হালকা হওয়ায় রান্নায় কম লাগে এবং খাবার সহজে হজম হয়।
ঘরে বসেই অর্ডার করুন শতভাগ খাঁটি তেল!
আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আজই রান্নায় নিয়ে আসুন “সবুজ পাতা”-র কোল্ড-প্রেসড সূর্যমুখী তেল।
ক্যাশ অন ডেলিভারি: আমরা সারা বাংলাদেশে কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই হোম ডেলিভারি দিয়ে থাকি। পণ্য হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন।
সহজ রিটার্ন পলিসি: আমাদের তেলের গুণগত মান নিয়ে আমরা শতভাগ আত্মবিশ্বাসী। তাই ক্রেতারা চাইলে কোনো কারণ দর্শানো ছাড়াই পণ্য ফেরত দিতে পারবেন।
অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: www.sobujpata.com
সরাসরি যোগাযোগ বা WhatsApp করুন: 01745442091
আমাদের কারখানা ও উৎপাদন প্রক্রিয়া সরাসরি দেখতে ইউটিউব ভিডিওটি দেখুন: https://www.youtube.com/watch?v=5PqWdOgo6UU&t=23s