মিশ্র জৈব খৈল সার
(সরিষা, সূর্যমুখী ও তিলের খৈল এর সমন্বয়ে প্রস্ততকৃত)

আপনার ছাদবাগান, ইনডোর প্লান্ট এবং বাণিজ্যিক ফসলের পরিপূর্ণ পুষ্টির জন্য সবুজ পাতা নিয়ে এসেছে প্রাকৃতিক উপাদানে তৈরি মিশ্র জৈব খৈল সার। এটি সরিষা, সূর্যমুখী এবং তিলের খৈল সমানুপাতিক হারে নিখুঁতভাবে মিশিয়ে তৈরি করা হয়েছে, যা গাছের বৃদ্ধিতে জাদুকরী ভূমিকা পালন করে।

মিশ্র জৈব খৈল সারের উপকারীতা

সুষম পুষ্টির উৎস

সরিষা, সূর্যমুখী ও তিল—এই তিনটির পুষ্টি উপাদান একসঙ্গে থাকায় গাছ প্রয়োজনীয় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং মূল্যবান মাইক্রো-নিউট্রিয়েন্ট একসাথে পায়।

শিকড় মজবুত করে

মাটির গভীরে গিয়ে গাছের শেকড় শক্ত ও বিস্তৃত করতে সাহায্য করে।

ফুল ও ফলন বৃদ্ধি

নিয়মিত ব্যবহারে গাছের ফুল ও ফলের সংখ্যা বাড়ে এবং ফলের গুণগত মান ও আকার উন্নত হয়।

মাটির উর্বরতা বাড়ায়

মাটির উপকারী অণুজীবের বংশবৃদ্ধিতে সাহায্য করে এবং মাটির প্রাকৃতিক গঠন ও আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে।

সম্পূর্ণ নিরাপদ ও রাসায়নিকমুক্ত

কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক ছাড়াই প্রক্রিয়াজাত করা, যা ছাদবাগান বা ঘরের টবের গাছের জন্য পুরোপুরি নিরাপদ।

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী

তেল ভাঙানোর পর অবশিষ্ট তেলের খৈল পুরোপুরি প্রাকৃতিক হওয়ায় এটি পরিবেশের কোনো ক্ষতি করে না এবং সাশ্রয়ী মূল্যে বাগান পরিচর্যা নিশ্চিত করে।

মিশ্র জৈব খৈল সার তৈরি ও ব্যবহারের নিয়মঃ

মিশ্র জৈব খৈল সার তৈরি ও ব্যবহারের নিয়ম ছাদ বাগানের গাছের সুষম পুষ্টি নিশ্চিত করতে মিশ্র জৈব খৈল সার অত্যন্ত কার্যকরী। সঠিক নিয়মে এটি তৈরি ও প্রয়োগ করার পদ্ধতি নিচে দেওয়া হলো:

১. সার পচানো: প্রথমে ১ কেজি সরিষা, সূর্যমুখী ও তিলের মিশ্র খৈল ১০ লিটার পরিষ্কার পানিতে ভালোভাবে মিশিয়ে কোনো ঠান্ডা ও ছায়াঘেরা স্থানে ৩ থেকে ৫ দিন পচানোর জন্য রেখে দিন।

২. তরল সার তৈরি (লঘুকরণ): নির্দিষ্ট সময় পর এই ঘনীভূত মিশ্রণটি আরও ৫০ লিটার পরিষ্কার পানির সাথে ভালোভাবে মিশিয়ে (লঘু করে) ব্যবহারোপযোগী কার্যকরী তরল সার তৈরি করে নিন।

৩. প্রয়োগের মাত্রা ও নিয়ম: তৈরি করা এই তরল সার সপ্তাহে অন্তত এক দিন মাঝারি আকারের টবের গোড়ার মাটিতে অর্ধ লিটার থেকে এক লিটার পরিমাণে ব্যবহার করতে হবে।

৪. নতুন মাটি প্রস্তুতের সময়: নতুন টব বা বাগান করার সময় মাটি প্রস্তুত করার সময়ে মাটির সাথে নির্দিষ্ট পরিমাণে শুকনো মিশ্র জৈব খৈল সার ভালোভাবে মিশিয়ে মাটি প্রস্তুত করতে পারেন। এটি মাটির উর্বরতা ও পুষ্টিশক্তি অনেক বাড়িয়ে দেয়।

৫. চলমান গাছের ক্ষেত্রে: ইতিপূর্বে লাগানো গাছের গোড়া থেকে সামান্য দূরে মাটিতে ছোট করে গর্ত বা রিং তৈরি করে এক মুষ্টি শুকনো মিশ্র জৈব খৈল সার দিয়ে মাটি চাপা দিয়ে দিতে পারেন। এটি সেচ বা বৃষ্টির পানিতে ধীরে ধীরে পচে দীর্ঘ সময় ধরে গাছে প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সাহায্য করবে।

সতর্কতা: ওভারডোজের (অতিরিক্ত প্রয়োগের) ঝুঁকি এড়াতে প্রথম দিন কেবল একটি গাছে এই মিশ্রণটি বা জৈব সারটি প্রয়োগ করে গাছের প্রতিক্রিয়া যাচাই করে নেওয়া ভালো।

১০ কেজি মিশ্র জৈব সারের নিয়মিত মূল্য: ৪০০ টাকা

ডিস্কাউন্ট অফারে বর্তমান মূল্য: ৩৫০ টাকা

আপনি কি এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন?

আপনার টাকা, আপনার সিদ্ধান্ত। তাই খরচ করার আগে যাচাই করে নিবেন:
1. যেখান থেকে খৈল সংগ্রহ করছেন তাদের মেশিন ফুড গ্রেড কি না?
2. তাদের ঠিকানা দেওয়া আছে কি না?
3. তাদের ফ্যাক্টরীতে যখন তখন যাওয়া যায় কি না?
4. তাদের লোকেশন দেখানো আছে কি না?
5. তারা নিজেরা খৈল উৎপাদন করে কি না? না অন্যের খৈল বিক্রি করে। শুধু এটাই অনুরোধ। সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে।

Join With Us:

© 2024 Sobuj pata. All Rights Reserved. Designed By www.sobujpata.com

Sobuj Pata is not a part of Facebook.com or Facebook Inc. Additionally, Sobujpata is not endorsed by Facebook, Inc. in any way. Facebook is a trademark of Facebook, Inc.